লগইন
গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ১১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন | গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত রবি ও সোমবার গাজীপুর, রাজধানী মিরপুর এবং নারায়ণগঞ্জে ব্যাপক শ্রমিক বিক্ষোভ হয়েছে। এই কর্মসূচিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন, যার ফলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। ভাঙচুরের ঘটনাও ঘটে এবং যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যের মূল্যবৃদ্ধির তুলনায় তাদের আয় বাড়েনি। ফলস্বরূপ, স্বল্প আয়ের শ্রমিকদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। শ্রমিকদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, সংশোধিত শ্রম আইনে শিল্প খাতের শ্রমিকের মজুরি নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার একটি নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে শুধু বোর্ড গঠন করলেই দায়িত্ব শেষ হবে না। সংশ্লিষ্ট সকল পক্ষকে আস্থায় নিয়ে এই বোর্ডকে কাজ করতে হবে। মালিক ও শ্রমিক উভয় পক্ষের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে, যেখানে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে। মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় অযথা দীর্ঘসূত্রতা পরিহার করা জরুরি।

দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস এই শিল্প খাতে এমন অস্থিরতা কারও জন্যই কাম্য নয়। সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা কারখানায় হামলা কোনো সমস্যার সমাধান নয়, বরং এর ফলে শ্রমিকদের কর্মসংস্থান ও আয় ঝুঁকির মধ্যে পড়ে। উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হলে দেশের রপ্তানি বাণিজ্যও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করে, তা নিশ্চিত করা অত্যাবশ্যক। শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শিল্পের স্থিতিশীলতা একে অপরের পরিপূরক। মালিক, শ্রমিক এবং সরকারকে দ্রুত আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে। শ্রমিকের সম্মানজনক জীবন নিশ্চিত না করে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

১৫ মিনিট আগে
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

১৫ মিনিট আগে
নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

১ ঘন্টা আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

১ ঘন্টা আগে
কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চালক নিহত

৪ ঘন্টা আগে
চালক নিহত

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

৪ ঘন্টা আগে
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

বিএফএসএ চেয়ারম্যান

৬ ঘন্টা আগে
বিএফএসএ চেয়ারম্যান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।