লগইন
দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ ও সমাবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:০৩ সকাল ১৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

আজ শনিবার বিকেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা মহিলা দলের উপদেষ্টা রোমানা আহমেদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রোমানা আহমেদ তার বক্তব্যে বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাংনী মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিন, মেহেরপুর জেলা মহিলা দলের সহসভাপতি সাবিহা সুলতানা, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রিনা, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সালমা খাতুন, সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা খাতুন, রওশনারা, পেয়ারাসহ জেলা, পৌর এবং বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের অসংখ্য নেতাকর্মী।

এছাড়াও মহিলা দল নেত্রী নবীনা মল্লিক, ফাতেমা, রুপালি, জ্যোতি, কনা, নাজু, জাকিয়া, চায়না, লায়লা, সুজাতা সেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪

১ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪

শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি

১ ঘন্টা আগে
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি

আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা

আলমডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ঘিরে নাশকতার প্রস্তুতি : সা‌বেক ইউপি চেয়ারম‌্যান কাওছার আহ‌মেদ বাবলুসহ আটক ৭

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ঘিরে নাশকতার প্রস্তুতি : সা‌বেক ইউপি চেয়ারম‌্যান কাওছার আহ‌মেদ বাবলুসহ আটক ৭

গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

২ ঘন্টা আগে
গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

২ ঘন্টা আগে
বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

৪ ঘন্টা আগে
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান

৪ ঘন্টা আগে
মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান

শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

৮ ঘন্টা আগে
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।