লগইন
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ০১:০০ দুপুর ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়ম ও আইন অমান্য করায় ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, চাল বিক্রিতে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহার না করায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী কার্পাসডাঙ্গা বাজারের ওয়াসিম ট্রেডার্স ও দীন মোহাম্মদ মার্টকে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এলপিজি গ্যাস কেনাবেচায় বৈধ রশিদ না রাখার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন। অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন জানান, ভোক্তাস্বার্থ সংরক্ষণ ও স্থানীয় বাজারব্যবস্থা স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও অভিযান সামনেও বজায় থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

২১ মিনিট আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

২২ মিনিট আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

১ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

১ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৩ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৩ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৬ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৬ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৯ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।