লগইন
দামুড়হুদা হাউলী ইউনিয়নে সেলাই মেশিন, স্প্রে ও শিক্ষা উপকরণ বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০১ দুপুর ১৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামুড়হুদা হাউলী ইউনিয়নে সেলাই মেশিন, স্প্রে ও শিক্ষা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়ন পরিষদ তার ২০২৫-২০২৬ অর্থ-বছরের উন্নয়ন সহায়তা তহবিল (ইউপি উন্নয়ন সহায়তা) ব্যবহার করে দুস্থ নারী, কৃষক ও মেধাবী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে। এই কর্মসূচির আওতায় নারীদের জন্য সেলাই মেশিন, কৃষকদের জন্য স্প্রে মেশিন, অসহায়দের জন্য চিকিৎসা সামগ্রী এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও টিফিন বক্স প্রদান করা হয়।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাউলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬নং হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। তিনি তার বক্তব্যে বলেন, "সরকারের উন্নয়ন সহায়তা তহবিলের মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো। এই সেলাই মেশিনগুলো নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করবে, স্প্রে মেশিন কৃষিক্ষেত্রে সহায়ক হবে এবং শিক্ষা উপকরণ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে।"

হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সোলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান পটু, শাহাজামাল সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ২৪টি সেলাই মেশিন, ২১টি স্প্রে মেশিন, ১২০টি স্কুল ব্যাগ, ১২০টি টিফিন বক্স, ৮টি চেয়ার, ৫টি বিপনি মেশিন, ৫টি ডিজিটাল থার্মোমিটার এবং ৩টি ডায়বেটিস মাপার মেশিন তুলে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

১ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

২ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

২ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৩ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৩ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৪ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৪ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

৫ ঘন্টা আগে
ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

৫ ঘন্টা আগে
আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।