লগইন
চুয়াডাঙ্গায় ইজিবাইক আটক ও জরিমানার প্রতিবাদে সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ইজিবাইক আটক ও জরিমানার প্রতিবাদে সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক আটকে রাখা ও অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়ক প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন চালকেরা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এই অবরোধ কর্মসূচি চলে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

স্থানীয় ইজিবাইক চালকদের অভিযোগ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উদ্যোগে ও পুলিশের সহায়তায় দীর্ঘ দিন ধরে দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় মহাসড়কে আড়াআড়ি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এর ফলে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গাগামী ইজিবাইকগুলো ওই সীমানা অতিক্রম করতে পারে না। সেখানে ইজিবাইক আটকে সাধারণ যাত্রীদের নামিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইজিবাইকে উঠতে বাধ্য করা হয়।

বিক্ষুব্ধ চালকেরা আরও জানান, অনেক সময় তাদের গাড়িগুলো জোরপূর্বক আটকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ছাড়িয়ে নেওয়ার জন্য গাড়িপ্রতি ২ হাজার ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন সময় চালকদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটে বলে তারা অভিযোগ করেন।

এসব হয়রানির অবসান এবং ফকিরপাড়া এলাকার ব্যারিকেড অপসারণের দাবিতে রোববার সকাল থেকে চালকেরা আন্দোলনে নামেন। শুরুতে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শতাধিক ইজিবাইক নিয়ে জড়ো হন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ডে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের ওপর ইজিবাইক আড়াআড়িভাবে রেখে অবস্থান নেন। এর ফলে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) প্রভাষ কুমার বসু, এসআই উত্তম ও এসআই প্রদীপ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় থাকায় তাৎক্ষণিকভাবে সড়ক সচল করা সম্ভব হয়নি।

সবশেষ দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ঘটনাস্থলে এসে চালকদের সাথে কথা বলেন। এ সময় তারা আশ্বস্ত করেন যে, জেলা প্রশাসকের সাথে কথা বলে দ্রুত ফকিরপাড়ার ব্যারিকেড সরিয়ে নেওয়া এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাসের পর চালকেরা অবরোধ তুলে নিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

১ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

২ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

২ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৩ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৩ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৪ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৪ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

৫ ঘন্টা আগে
ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

৫ ঘন্টা আগে
আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।