লগইন
চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া ও মেহেরপুরের বামুন্দীতে আরডিআরএসের জোড়া শাখার শুভ উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০২ সকাল ১১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া ও মেহেরপুরের বামুন্দীতে আরডিআরএসের জোড়া শাখার শুভ উদ্বোধন

ক্ষুদ্রঋণ সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এবং মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে দুটি নতুন শাখার উদ্বোধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাটবোয়ালিয়া নতুন বাজারের মিলপাড়া এলাকায় সংস্থাটির ৩১৯তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে শাখাটির কার্যক্রম সূচনা করেন আরডিআরএসের খুলনা ও রাজশাহী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রফিকুল আলম বকুল, আঞ্চলিক ব্যবস্থাপক খোরশেদ আলম ও মাসুদুর রহমান এবং উন্নতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক সাইফুল ইসলাম। এছাড়াও উদয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক ফিরোজ্জামান, সিনিয়র হিসাবরক্ষক আল মামুন, এমআইএস কর্মকর্তা দিদার আলী ও স্বপন সরকার, স্থানীয় বাজার কমিটির সভাপতি শামসুজ্জোহা টুকুর পাশাপাশি গণমান্য ব্যক্তি ও ঋণের গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে সংস্থাটির ৩২০তম শাখার উদ্বোধন করেন বিভাগীয় ব্যবস্থাপক রেজাউল করিম। ওই সময় শাখা ব্যবস্থাপক শামীম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম জানান, জাতীয় পর্যায়ের ঋণদানকারী সংস্থা হিসেবে আরডিআরএস গ্রাহকদের সার্বিক কল্যাণ ও উন্নত সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংক্ষিপ্ত আলোচনা শেষে পাঁচজন নারী গ্রাহকের মাঝে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন পরিমাণের ঋণ বিতরণ করা হয় এবং তা সঠিক জায়গায় বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানটি সমাপ্ত হয় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৭ মিনিট আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

২৮ মিনিট আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

১ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

১ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৩ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৩ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৬ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৬ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৯ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।