লগইন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের জয়রামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই কার্যক্রম চালানো হয়।

জানা গেছে, 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'-এর আওতায় হাউলী ইউনিয়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, বিএনপির নেতাকর্মী এবং গ্রাম পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, হাউলী ইউপির প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, সংরক্ষিত নারী সদস্য রওশন আরাসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, "সরকারি নির্দেশনার আলোকে সারা দেশে প্রতি শনিবার 'ক্লিন ডে' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় দামুড়হুদার প্রতিটি ইউনিয়নে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং নিয়ম না মানলে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৬ মিনিট আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৭ মিনিট আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

১ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

১ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

২ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

২ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৩ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

৪ ঘন্টা আগে
খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

৫ ঘন্টা আগে
তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।