লগইন
বাজারে আসতেই আইফোন ১৮ প্রোর রঙ চটে যাওয়ার অভিযোগ ব্যবহারকারীদের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:০০ দুপুর ১৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাজারে আসতেই আইফোন ১৮ প্রোর রঙ চটে যাওয়ার অভিযোগ ব্যবহারকারীদের

সম্প্রতি বাজারে আসা অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৮ প্রো নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেক ক্রেতা। গত ১৮ সেপ্টেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু হলেও, মাত্র দুই সপ্তাহের মাথায় এর রঙ চটে বা বদলে যাওয়ার অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে তারা দাবি করেছেন, ফোনের পেছনের ক্যামেরার চারপাশের অংশের রঙ হালকা গোলাপি বা বিবর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে কালো ও বারগান্ডি রঙের মডেলে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।

আইফোন ১৮ প্রোর মেটালিক ফ্রেমে রঙ করার জন্য 'অ্যানোডাইজিং' প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। এই প্রক্রিয়ায় অ্যালুমিনিয়ামের উপরিভাগে একটি বিশেষ স্তর তৈরি করে রঙ স্থায়ী করা হয়, যা সাধারণত দীর্ঘস্থায়ী হওয়ার কথা। তবে ব্যবহারকারীদের অভিযোগ, অত্যন্ত সাধারণ ব্যবহারের পরও ক্যামেরার চারপাশের অংশের রঙ দ্রুত ফিকে হয়ে যাচ্ছে। অনেকে এই ত্রুটির কারণে তাদের সাধের হ্যান্ডসেটটি অ্যাপলের কাছে ফেরত দেওয়ার চিন্তাভাবনা করছেন।

এক ব্যবহারকারী জানান, ক্যামেরার চারপাশের বিবর্ণ অংশটি মুছে ফেললে সাময়িকভাবে আসল রঙ ফিরে আসে, তবে কিছুক্ষণ পরেই তা আবার ফিকে হয়ে যায়। অন্য এক ক্রেতার মতে, সমস্যাটি এতই স্পষ্ট যে ফোনটি ফেরত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অবশ্য রুপালি এবং হালকা নীল 'গ্লেসিয়ার' রঙের আইফোনে এই ধরনের সমস্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।

রঙ বদলে যাওয়ার কারণ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নানামুখী আলোচনা চলছে। কারও মতে, হাতের তেল বা ময়লার রাসায়নিক বিক্রিয়ার কারণে এমনটি হতে পারে। অ্যাপল অবশ্য তাদের সাপোর্ট পেজে আইফোন পরিষ্কারের বিষয়ে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, আইফোন পরিষ্কার করতে নরম, লিন্টমুক্ত ও সামান্য ভেজা কাপড় ব্যবহার করা উচিত। কিছু নির্দিষ্ট জীবাণুনাশক ওয়াইপ ব্যবহার করা গেলেও কোনো অবস্থাতেই ব্লিচ বা হাইড্রোজেন পার-অক্সাইডযুক্ত উপাদান ব্যবহার করা যাবে না।

আইফোনের রঙ বদলে যাওয়ার এই বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগে আইফোন ১৭ প্রোর 'কসমিক অরেঞ্জ' সংস্করণের রঙ বদলে গোলাপি হয়ে যাওয়ার খবর এসেছিল। তবে নতুন আইফোন ১৮ প্রোর ক্ষেত্রে এটি উৎপাদনগত কোনো ক্রুটি কি না, তা নিয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

৩৪ মিনিট আগে
জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

৩৫ মিনিট আগে
পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

২ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

২ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

৩ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

৩ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৪ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৪ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৫ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৫ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।