আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, অ্যান্টিভেনম দেওয়ার পরও বাঁচানো গেল না মহনকে
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, অ্যান্টিভেনম দেওয়ার পরও বাঁচানো গেল না মহনকে
আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছে স্কুলপড়ুয়া কিশোর মহন ইসলাম (১৩)। সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অ্যান্টিভেনম দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার মুরাদ আলীর একমাত্র ছেলে মহন আলী। শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। ভোররাতে হঠাৎ তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। স্বজনরা ছুটে এসে জানতে পারেন, তাকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করে দ্রুত অ্যান্টিভেনমের প্রথম ডোজ প্রয়োগ করেন। চিকিৎসায় কিছুটা সুস্থতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। তবে কুষ্টিয়ায় নেওয়ার পথে হালসা এলাকায় পৌঁছালে মোহনের বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাকে কুষ্টিয়ায় নেওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
মহনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গোবিন্দপুর মাঠপাড়ায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ বাড়িতে পৌঁছালে তাকে শেষবারের মতো একনজর দেখতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন।
এলাকাবাসীর অভিযোগ, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের অ্যান্টিভেনমের প্রয়োজনীয় সব ডোজ মজুত থাকলে মহনকে হয়তো আরও কার্যকরভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হতো এবং তার প্রাণ বাঁচানো যেত। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার দাবি জানিয়েছেন।
বাদ মাগরিব গোবিন্দপুরে জানাজা শেষে গোবিন্দপুর জান্নাতুন নাঈম কবরস্থানে মহন আলীর দাফন সম্পন্ন হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
১ ঘন্টা আগে
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা
১ ঘন্টা আগে