লগইন
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদক দ্রব্য গাঁজা ও চোরাই বাঁশসহ ৭জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬ | ০৪:২৪ দুপুর ১৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদক দ্রব্য গাঁজা ও চোরাই বাঁশসহ ৭জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজনকে এবং নির্মাণাধীন ভবনের শাটারিংয়ের চোরাই বাঁশসহ দুজনসহ মোট ৭জনকে গ্রেফতার করেছে । বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে আলমডাঙ্গা থানার জামজামি পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর গ্রামে অভিযান চালান। গ্রামের ছোট মন্ডলের বসতবাড়ির সামনে বাঁশঝাড়ের নিচ থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া (ডাকবাংলা) গ্রামের শাহজাহান আলীর ছেলে নাইম (২৫), একই গ্রামের লাল্টুর ছেলে আশির (২৫), মাহাতাব মন্ডলের ছেলে অনিক মন্ডল (২৩) ও আব্দুল হালিমের ছেলে জাহিদ হাসান (২৪) এবং আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আসাদ আলী (২৫)। তাদেরকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়া এলাকায় অভিযান চালান। বি-টিম মাঠের পাশে হাফিজুর রহমান চমকের নির্মাণাধীন ভবনের সামনে থেকে ২০টি বিভিন্ন আকারের শাটারিংয়ের চোরাইবাঁশসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার কোটপাড়ার মৃত আসাদুল হক বাদলের ছেলে আবু হোসেন বাপ্পা (৩৮) ও গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে মিলন মোল্লা (৪৯)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর শুক্রবার (১৬ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

১ ঘন্টা আগে
হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

২ ঘন্টা আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

২ ঘন্টা আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

৪ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৬ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৬ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৭ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।