লগইন
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদক, চু‌রি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামী‌ গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:০৯ বিকাল ৩৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদক, চু‌রি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামী‌ গ্রেফতার

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ জন, চুরি মামলার সন্দিগ্ধ আসামি ১ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পৌর এলাকার গা‌র্মেন্টস প‌ট্টির তাঁতী বাজার এলাকার আলহাজ্ব বস্তুালয় ও গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে ক্যানেলপাড়া গ্রামের প্রেমানন্দ অধিকারীর ছেলে বিশ্বজিৎ অধিকারী (২৫)কে ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অপর অভিযানে এসআই (নিঃ) কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন পুরাতন গোডাউনের পাশে অভিযান চালিয়ে মাগুরাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক তালুকদারের ছেলে রবিউল ইসলাম (৪২)কে ১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এ ছাড়া এসআই (নিঃ) আলমগীর কবীরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ ২১ জুলাই ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোড, ১৮৬০-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি আসাননগর গ্রামের মিন্টুর ছেলে শগুন (২৫)কে সাদা ব্রিজ মোড় থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি খাদিমপুর গ্রামের মৃত শাহাদাতের ছেলে বেল্টু (৪৫), গোবিন্দপুর গ্রামের মৃত খেদে মন্ডলের ছেলে রহিদুল ইসলাম (৫০), গড়চাপড়া গ্রামের লাল্টু মিয়ার স্ত্রী আফরোজা খাতুন, বিনোদপুর গ্রামের মৃত জিয়ার মন্ডলের ছেলে কালু (৪৫), ডাউকি গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী সাবিনা খাতুন এবং মাজু (মাঝেরপাড়া) গ্রামের সাহেব আলীর স্ত্রী সাবিহা খাতুন (৩৬)কে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতার বিশ্বজিৎ অধিকারীকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়েছে। শগুনকে চুরি মামলায় এবং বেল্টু, রহিদুল ইসলাম, আফরোজা খাতুন, কালু, সাবিনা খাতুন ও সাবিহা খাতুনকে গ্রেফতারি পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে রবিউল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

১৩ মিনিট আগে
১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

১৩ মিনিট আগে
গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪

২ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪

শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি

২ ঘন্টা আগে
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি

আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা

আলমডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ঘিরে নাশকতার প্রস্তুতি : সা‌বেক ইউপি চেয়ারম‌্যান কাওছার আহ‌মেদ বাবলুসহ আটক ৭

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ঘিরে নাশকতার প্রস্তুতি : সা‌বেক ইউপি চেয়ারম‌্যান কাওছার আহ‌মেদ বাবলুসহ আটক ৭

গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

৩ ঘন্টা আগে
গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

৩ ঘন্টা আগে
বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

৫ ঘন্টা আগে
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।