লগইন
আলমডাঙ্গায় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের অভিযোগে ফরিদপুরের লিটন চানাচুরের প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ০৬:৫৮ বিকাল ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের অভিযোগে ফরিদপুরের লিটন চানাচুরের প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গার ফরিদপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের অভিযোগে আলিফ ফুড প্রোডাক্টসকে(লিটন চানাচুর) ৮০ হাজার টাকা জরিমানা করেছে । বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে আলমডাঙ্গার ফরিদপুর বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। অভিযানে আলিফ ফুড প্রোডাক্টসের (লিটন চানাচুর) সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে চানাচুরে তৈরীতে পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন স্থানে মরিচ শুকানোর মতো অনিয়ম পাওয়া যায়।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় লিটন চানাচুর প্রতিষ্ঠানটির মালিক লিটন মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সব লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে খাদ্যপণ্যের পাশাপাশি ওষুধের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার রক্ষা এবং খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

৩২ মিনিট আগে
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

৩৫ মিনিট আগে
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

১ ঘন্টা আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

২ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

২ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৪ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৪ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৭ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৭ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।