লগইন
আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে গাঁজাসহ ৬ জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৭ বিকাল ২০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে গাঁজাসহ ৬ জন গ্রেফতার

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে গাঁজাসহ আটক তুফান আহম্মেদকে (২৮) তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। অপর তিনজনকে মাদক সেবন করে জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে, একজনকে মামলার সন্দিগ্ধ আসামি এবং অপরজনকে আদালতের পরোয়ানায় গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৮সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই মো. শাহরিয়ার হোসেন রুবেল সঙ্গীয় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় বড় বোয়ালিয়া গ্রামের ঝুটিয়াডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে বড় বোয়ালিয়া থেকে ঝুটিয়াডাঙ্গাগামী পাকা সড়ক থেকে মো. তুফান আহম্মেদ (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি বড় বোয়ালিয়া (আদর্শপাড়া) গ্রামের মো. শফি আহম্মেদের ছেলে। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার করা গাঁজা জব্দতালিকামূলে জব্দ করে তুফান আহম্মেদকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য প্রেরণ করা হয়।

অপরদিকে রাত ২টা ৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার আল-তায়েবা মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে উচ্চস্বরে চিৎকার, অকথ্য ভাষায় গালিগালাজ এবং জনসাধারণের বিরক্তির সৃষ্টি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— কলেজপাড়া (চাতালমোড়) গ্রামের হাবিবুর রহমান সোহেলের ছেলে ওমর ফারুক (২৬), এরশাদপুর (বাগানপাড়া) গ্রামের খোকন চৌধুরীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত (৩০), এবং দর্শনা থানার জয়নগর (স্কুলপাড়া) গ্রামের মো. আমির শেখের ছেলে শাওন শেখ (২৬)।

এ ছাড়া বিশেষ অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ ২১ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯৩ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি শ্রী সঞ্জয় কুমার (৩৩) কে গ্রেফতার করা হয়। তিনি মাদ্রাসাপাড়া এলাকার শ্রী গণেশ কুমারের ছেলে।

অন্যদিকে পরোয়ানাভুক্ত আসামি মো. ইমন (২২) কে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্টেশনপাড়া এলাকার মো. সফুর ছেলে।

পুলিশ জানায়, তুফান আহম্মেদকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়েছে। ওমর ফারুক, আব্দুল্লাহ আল মামুন ও শাওন শেখের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার নন-এফআইআর প্রসিকিউশন পুলিশ আইনের ৩৪(৬) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সঞ্জয় কুমারকে ৩৯৩ ধারার মামলায় এবং ইমনকে পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

১ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

২ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

২ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৩ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৩ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৪ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৪ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

৫ ঘন্টা আগে
ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

৫ ঘন্টা আগে
আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।