লগইন
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ | ০৫:২৮ বিকাল ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, দায়িত্ব-কর্তব্য এবং তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার।

এ সময় প্রশিক্ষক চুয়াডাঙ্গা সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক তৌহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শামীমা আক্তার, ইউনিয়ন সমাজকর্মী খোদা বকস, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, রুমা খাতুন, সুপারভাইজার নাহিদ হাসান, মাসুদ রানা, তানভীর আলম এবং তথ্য সংগ্রহকারী সানজিদা রহমান, শামীমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের প্রথম ধাপে আলমডাঙ্গা পৌরসভা, জেহালা ও খাদিমপুর ইউনিয়নের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীসহ মোট ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল যাতে প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া যায়, সে জন্য সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুলভাবে যাচাই-বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

৩২ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

৩২ মিনিট আগে
কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চালক নিহত

৩ ঘন্টা আগে
চালক নিহত

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

৩ ঘন্টা আগে
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

বিএফএসএ চেয়ারম্যান

৫ ঘন্টা আগে
বিএফএসএ চেয়ারম্যান

অর্থনৈতিক সুশাসনের স্বার্থে পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার দাবি

৬ ঘন্টা আগে
অর্থনৈতিক সুশাসনের স্বার্থে পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার দাবি

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক প্রয়াণ

৭ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক প্রয়াণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।