লগইন
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৯:০২ রাত ১৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের কার্যক্রম তুলে ধরা হয়।

নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরি করা। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং ভবিষ্যতে পেশা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম প্রত্যাশা।

আলমডাঙ্গা উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মহেশ^র কুমার মন্ডল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুল হক পিন্টু, বণিক সমিতির সভাপতি আরেফিণ মিয়া মিলন, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, নির্বাচন অফিসার মেজর আহাম্মদ, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুন অর রশিদ মন্ডল, সদস্য শরিফুল ইসলাম, সাবেক খেলোয়ার শরিফুল ইসলাম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্য আব্দুর রশিদ মঞ্জু, সোহাগ, ইউনুস মাস্টার প্রমুখ।

এ আয়োজনের মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

২৯ মিনিট আগে
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

৩১ মিনিট আগে
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

১ ঘন্টা আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

২ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

২ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৪ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৪ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৭ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৭ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।