লগইন
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:২৪ দুপুর ১৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

হাটবোয়ালিয়া/ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি, স্বাস্থ্য সনদ ছাড়া মিষ্টি তৈরি এবং মিষ্টিজাতীয় পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের খাদ্যপণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের মান ও মূল্য তদারকি করা হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির দায়ে মো. বাবুল বিশ্বাসের ‘বিশ্বাস বীজ ভান্ডারকে’ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্য সনদ না থাকা এবং মিষ্টিজাতীয় পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে মো. জিয়া উদ্দিনের ‘জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডারকে’ ৮ হাজার টাকা এবং মো. সাহিবুল ইসলামের ‘সিরাজ মিষ্টান্ন ভান্ডারকে’ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটালিয়নের একটি দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৭ মিনিট আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৮ মিনিট আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

১ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

১ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

২ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

২ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৩ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

৪ ঘন্টা আগে
খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

৫ ঘন্টা আগে
তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।